shomoynew_wp969 অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ০৫:৩০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। হাঁটুর অস্ত্রোপচারের সময় মারা গেছেন তরুণ প্রতিভাবান ফুটবলার ক্যামিলো আর্নেস্তো নুইন। তিনি আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগ ফুটবল ক্লাব স্যান টেলমোর যুব ও রিজার্ভ দলে খেলতেন। ক্লাবটি বুধবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যান টেলমো লিখেছে, 'আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের যুব ও রিজার্ভ দলের খেলোয়াড় ক্যামিলো আর্নেস্তো নুইন মারা গেছেন। আজ তার অস্ত্রোপচার চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে।'

ক্লাব আরও জানায়, শোকপালনের অংশ হিসেবে স্যান টেলমো একদিনের জন্য বন্ধ থাকবে। তারা প্রয়াত খেলোয়াড়ের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছে।

নুইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও এর প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ক্যামিলো নুইনের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার পরিবার ও ক্লাবের প্রতি আমাদের সমবেদনা।'

মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্লাব ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ইতিমধ্যে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনও নুইনের মৃত্যুতে শোক জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top