shomoynew_wp969 ২ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ বাংলাদেশের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


২ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ বাংলাদেশের


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ০৩:০২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

ছবি সংগৃহীত

বাংলাদেশের গলায় সম্ভাবনার দড়ি ছিল, কিন্তু ভুল পরিকল্পনায় প্রথম টেস্টে কাঙ্ক্ষিত ফল পায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দল। তবে নতুন করে শুরু করার সুযোগ এসেছে দ্বিতীয় টেস্টে, কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টসে জিতেছেন অধিনায়ক শান্ত এবং নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে শুরুটা ভালো হয়নি। রানের খাতা না খুলেই আউট হয়ে যান ওপেনার এনামুল হক, যা কিছুটা চাপেই ফেলে টাইগারদের।

এরপর সাদমান ইসলামের সঙ্গে মুমিনুল হক কিছুটা হাল ধরেন। ভালোই এগোচ্ছিলেন এই জুটি। কিন্তু মুমিনুল সহজ এক ক্যাচ দিয়ে ফিরে যান, যা আবার বাংলাদেশকে চাপে ফেলে। তবে প্রথম সেশনে এই দুই উইকেট হারালেও এরপর আর বড় বিপদে পড়েনি বাংলাদেশ। বাকিরা দায়িত্বশীল ব্যাটিং করে ইনিংস গুছিয়ে নিতে শুরু করেন। তাতে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হয় এনামুল বিজয়। সেই ধারবাহিকতা রইলো কলম্বো টেস্টেও। আজ ইনিংস শুরু করতে এসে দুইবার জীবন পেয়েও রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। যখন এনামুল বিদায় নেন, তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৫ রান। এরপর মুমিনুলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম।

তবে বাজে এক শট খেলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুলও। ভাঙে মুমিনুল-সাদমানের ৩৮ রানের জুটি। এরপর অবশ্য আর বিপদে পড়েনি বাংলাদেশ। গল টেস্টের দুই ইনিংসেই শতক পাওয়া টাইগার অধিনায়ক শান্তকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তাদের জুটি দাঁড়িয়েছে ২৮ রানের। মাঠে ৪৩ রানে সাদমান এবং ৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top