shomoynew_wp969 ঠিক কি কারণে অনুশীলনে ছিলেন না এমবাপে? | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঠিক কি কারণে অনুশীলনে ছিলেন না এমবাপে?


প্রকাশিত:
১৮ জুন ২০২৫ ০৫:০৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২

ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপ সামনে রেখে মঙ্গলবার অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। সেখানে ছিলেন না কিলিয়ান এমবাপে। অনুমিতভাবেই কথা চড়ে। ফরাসি সুপারস্টার কেন মাঠে আসেনি, এমন প্রশ্নে কোচ জাভি আলনসো দেন বাজে খবর, অসুস্থ হয়ে পড়েছেন এমবাপে। শঙ্কায় আছে তার খেলা।

আগামীকাল সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে লড়বে ক্লাব বিশ্বকাপের অন্যতম সফল দল রিয়াল। তার আগে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়া জাভির জন্য দুশ্চিন্তার বটে। তবে রিয়ালের স্প্যানিশ কোচ আশা ছাড়ছেন না। জাভির বিশ্বাস, আজ রাত একটার ম্যাচে খেলবেন এমবাপে।

জ্বরে পড়া এমবাপের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান রিয়াল কোচ, ‘সকাল পর্যন্ত কিলিয়ানের শারিরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে সে পুরোপুরি ফিট না। ওই কারণেই তাকে অনুশীলনে আসতে দেওয়া হয়নি। দেখা যাক কি হয়, তবে আমরা তাকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব।’

ক্লাব বিশ্বকাপে সব সময়ের ফেভারিট দল রিয়াল, কাল শুরু এমবাপে-বেলিংহামদের মিশন
রিয়ালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এমবাপে। পিএসজি ছেড়ে আসার পর এখন পর্যন্ত লা লিগায় ৩১ বার জালের দেখা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে হিলালের বিপক্ষে শেষ পর্যন্ত এমবাপে না খেললে চিন্তা বাড়াতে পারে জাভির। সেন্টার ফরোয়ার্ড পজিশনে এমবাপের বদলি হতে পারেন ব্রাজিলের এনড্রিক।

সৌদি ক্লাবটির বিপক্ষে আক্রমণাত্মকের বদলে রক্ষণ সামলে খেলার কথা বলেছেন জাভি। রিয়াল অবশ্য এই আসরে সবচেয়ে সফল দল। সবশেষ ১০ বছরে ইউরোপের সেরা দলও তারা। ২০২১ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যুক্তরাষ্ট্রে আসা হিলালও আছে দারুণ ছন্দে। এবার এশিয়ার দলটির সঙ্গে ইউরোপের অন্যতম সেরা দলের লড়াই। রিয়ালের এই ‘এফ’ গ্রুপে বাকি দুটি দল—ম্যাক্সিয়ান ক্লাব পাচুচা ও অস্ট্রিয়ার আরবি সলজবার্গ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top