shomoynew_wp969 ভারতে আসছেন লিওনেল মেসি, যা থাকছে সফরসূচিতে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ভারতে আসছেন লিওনেল মেসি, যা থাকছে সফরসূচিতে


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০৫:০৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

ফুটবল দুনিয়ার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। মাঠের জাদুকর, কোটি ভক্তের হৃদয়ের অধিপতি। বিশ্বকাপজয়ী এই মহাতারকা এবার পা রাখছেন ভারতে। দেশটির কলকাতা, দিল্লি ও মুম্বাইতে সফর করবেন আর্জেন্টাইন এই তারকা এমনটাই জানায় দেশটির একটি গণমাধ্যমে। আর লিওকে ভারত সফরে আনার উদ্যোগ নিয়েছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত।

এবার মাঠে ফুটবল নয়, বরং এক জমকালো আয়োজনে অংশ নিতে ডিসেম্বরে ভারতে আসছেন মেসি। আয়োজনে থাকছে কনসার্ট, সেলিব্রিটি ম্যাচ, ‘মিট অ্যান্ড গ্রিট’, আর ছোটদের জন্য ফুটবল ক্লিনিক। আয়োজনের মূল উদ্যোক্তা ক্রীড়া প্রমোটার শতদ্রু দত্ত। মেসির এই সফরে প্রতি শহরে একটি করে ক্রিকেট স্টেডিয়ামে ১ ঘণ্টা ১৫ মিনিট করে সময় কাটাবেন তিনি। দর্শকসংখ্যা হতে পারে লাখের কাছাকাছি। ইডেন গার্ডেন্সে বসবে ‘দ্য গোট কনসার্ট’, যেখানে ৭০ হাজার দর্শক চোখে দেখবেন তাদের আরাধ্য নায়ককে।

এরপর হবে ‘দ্য গোট কাপ’, একটি সেভেন-আ-সাইড সেলিব্রিটি ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেবেন বলিউড তারকা, ক্রীড়াবিদ, ও বিনোদন জগতের জনপ্রিয় মুখরা। দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা চলবে, শেষে থাকবে টাইব্রেকার। আর সেই নাটকীয় মুহূর্তে মেসি নেবেন একটি করে পেনাল্টি কিক, দুই দলের হয়েই। শেষে তিনিই জয়ী দলের হাতে তুলে দেবেন ‘গোট কাপ’-এর ট্রফি।

মেসির সফর শুধু ফুটবল মাঠে সীমাবদ্ধ থাকছে না। তিন শহরেই আয়োজিত হবে ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের এক অনুষ্ঠানে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পপতি ও বিশিষ্টজনরা তাকে সংবর্ধনা জানাবেন। এছাড়া ছোট ফুটবলারদের জন্য এক ফুটবল ক্লিনিক পরিচালনা করতে পারেন মেসি নিজেই। এই সুযোগে খুদে ফুটবলাররা নিজেদের স্বপ্নের মানুষটির কাছ থেকে শিখতে পারবে কিছু বিশেষ কৌশল, যা হয়ে থাকবে স্মরণীয় অভিজ্ঞতা।

এখানেই শেষ নয়। এর আগে আর্জেন্টিনা জাতীয় দলও ভারতে আসছে অক্টোবর মাসে। ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তারা থাকবে কেরালায়। কোচিতে আয়োজন হতে পারে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, মেসি নিজেও এই সফরে থাকতে পারেন এবং একটি জনসভায় ২০ মিনিটের জন্য উপস্থিত হবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top