shomoynew_wp969 বিগ ব্যাশে বাংলাদেশের ১১ ক্রিকেটার, মুস্তাফিজ-রিশাদসহ আছেন যারা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিগ ব্যাশে বাংলাদেশের ১১ ক্রিকেটার, মুস্তাফিজ-রিশাদসহ আছেন যারা


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০২:৫৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন মৌসুমের ড্রাফট হতে যাচ্ছে ১৯ জুন। এবারের ড্রাফটে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের নাম উঠছে, যার মধ্যে ১০ জন এর আগে কখনো বিবিএলে খেলার সুযোগ পাননি। তবে একটি ব্যতিক্রম রিশাদ হোসেন। গত মৌসুমে তাকে হোবার্ট হারিকেন্স দলে নিলেও বিপিএলের কারণে এনওসি না পাওয়ায় খেলতে পারেননি তিনি।

ড্রাফটে নাম থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা- শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এছাড়া, গত মৌসুমে হোবার্ট হারিকেন্সে যোগ দেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে ধরে রাখতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

মুস্তাফিজুর রহমানের প্রতি এবার বিশেষ নজর রয়েছে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি আইএলটি-টোয়েন্টিতে খেলার দ্বারপ্রান্তে। বিবিএলে দল পেলে তার জন্য দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হতে পারে। ক্রিকেট ডট কম ডট এইউ তাকে ড্রাফটের অন্যতম আকর্ষণ হিসেবে চিহ্নিত করেছে।

তবে বড় প্রশ্ন রয়ে গেছে, বাংলাদেশি ক্রিকেটাররা আদৌ বিগ ব্যাশ খেলতে পারবেন কিনা। কারণ, ডিসেম্বরে একই সময়ে শুরু হবে বিপিএল, আইএলটি-টোয়েন্টি এবং এসএ-টোয়েন্টি। ফলে যারা বিগ ব্যাশে দল পাবেন, তাদের অন্য লিগগুলোতে পাওয়া যাবে না, তা এক প্রকার নিশ্চিত।

এর আগে এই সূচির সংঘাতের কারণেই রিশাদ খেলতে পারেননি বিগ ব্যাশে। এবারও একই সমস্যার পুনরাবৃত্তি হতে পারে বলে শঙ্কা থাকছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top