shomoynew_wp969 নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে কবে কোন সিরিজ বাংলাদেশের? | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে কবে কোন সিরিজ বাংলাদেশের?


প্রকাশিত:
১৫ জুন ২০২৫ ০৪:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪

ছবি সংগৃহীত

সময়সূচি মেনে এগোলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার কথা আজ রোববার, ১৫ জুন। যদিও তা শেষ হয়ে গেছে এক দিন আগেই। তবে এই ফাইনাল শেষের এক সপ্তাহ না পেরোতেই শুরু হয়ে যাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।

এই চক্রটা শুরু হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ দিয়ে। আগামী ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে নামবে বাংলাদেশ দল। এবারের টেস্ট চক্র দলের জন্য বিশেষ কিছু, কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন, এই চক্র শেষে অন্তত ৩ বা ৪ নম্বরে থাকতে চান তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উন্নতির পথে হাঁটছে। প্রথম আসরে কোনো টেস্টই জেতা হয়নি। এরপরের চক্রে দলটা জিতেছিল নিউজিল্যান্ডের মাঠে একটি ম্যাচ। এরপর তৃতীয় চক্রে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচ। প্রথম দুই আসরে নয়ে থেকে শেষ করলেও সবশেষ আসরে ৭-এ উঠে এসেছে দলটা। সব মিলিয়ে ৩১ টেস্ট থেকে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচে, ড্র করে দুই ম্যাচে আর হার আছে ২৪টি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ৬টি করে সিরিজ খেলবে দলগুলো, নিজেদের মাটিতে ৩ আর প্রতিপক্ষের মাটিতে ৩ টেস্ট। ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু, তা শুরু হবে ১৭ জুন থেকে। এরপর ২০২৬ সালের মার্চে দলটা পাকিস্তানের বিপক্ষে খেলবে। সে বছর আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে দল, ২০০৩ সালের পর প্রথম কোনো টেস্ট বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ায়। ২০২৬ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে দলের। এরপর দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। আসছে চক্রে এই ১২টি ম্যাচই বাংলাদেশ খেলবে।

এক নজরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের সব সিরিজ

সময় প্রতিপক্ষ ভেন্যু

জুন ২০২৫ শ্রীলঙ্কা অ্যাওয়ে

মার্চ ২০২৬ পাকিস্তান হোম

আগস্ট ২০২৬ অস্ট্রেলিয়া অ্যাওয়ে

অক্টোবর ২০২৬ উইন্ডিজ হোম

নভেম্বর ২০২৬ দ. আফ্রিকা অ্যাওয়ে

ফেব্রুয়ারি ২০২৭ ইংল্যান্ড হোম



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top