shomoynew_wp969 ক্লাব বিশ্বকাপ নিয়ে ভিন্ন প্রত্যাশার কথা জানালেন মেসি | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ক্লাব বিশ্বকাপ নিয়ে ভিন্ন প্রত্যাশার কথা জানালেন মেসি


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ১১:৫৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪

ছবি সংগৃহীত

আগামীকাল থেকে মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপের খেলা। এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। স্বাগতিক দেশের ক্লাব ইন্টার মিয়ামিও এই প্রতিযোগীতায় খেলার সুযোগ পেয়েছে। আর মিয়ামির জার্সিতেই এবার ক্লাব বিশ্বকাপ মাতাবেন লিওনেল মেসি।

ফিফার এই প্রতিযোগীতায় আগেও খেলেছেন মেসি। এর আগে তিন বার তিনি ক্লাব বিশ্বকাপ জিতেছেন বার্সেলোনার জার্সিতে। তবে এবার মিয়ামির হয়ে শিরোপা জেতার প্রত্যাশা তেমন নেই মেসি। তাই টুর্নামেন্ট সামনে রেখে ভিন্ন লক্ষ্য নিয়েই এগোচ্ছেন মেসি।

মিয়ামির ম্যাচ দিয়েই মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপের খেলা। প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এ টুর্নামেন্টে খেলবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলানের মতো ইউরোপের বড় ক্লাব গুলো। এসব ক্লাবে খেলেন তারকা সব ফুটবলাররা। এ কারণেই মিয়ামির মত দলের শিরোপার দৌড়ে টিকে থাকা বেশ কঠিনই।

এই বাস্তবতা অনুভব করতে পারেন মেসি নিজেও। এ কারণেই তিনি বলেন, “এটি একটি আকর্ষণীয় প্রতিযোগিতা। এর অংশ হওয়ার সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর। অন্যান্য দলের হয়ে যখন খেলেছি, তার চেয়ে আমার প্রত্যাশা ভিন্ন। তবে আমি উন্মুখ এবং সেরা (দলগুলোর) বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

তবে ক্লাব বিশ্বকাপের মত টুর্নামেন্টে খেলা ইন্টার মিয়ামির সমর্থকদের জন্য বড় এক অভিজ্ঞতা হতে পারে জানিয়ে মেসি বলেন, “আমি আগেই বলেছি, তাদের কাছে (অন্যান্য দলের) বিশ্বের সেরা সব খেলোয়াড় আছে। তাই তাদের বিপক্ষে খেলার জন্য এটি দারুণ সুযোগ এবং মাঠে খেলোয়াড়দের জন্য ও স্ট্যান্ডে ভক্তদের জন্য সত্যিই এটি দারুণ অভিজ্ঞতা।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top