shomoynew_wp969 করোনায় আক্রান্ত নেইমার | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


করোনায় আক্রান্ত নেইমার


প্রকাশিত:
৮ জুন ২০২৫ ০৫:৫০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

ফুটবল বাদে নেইমারের জীবনে যেন সবই আছে। যে কারণে নেইমার হয়ে ওঠা, সেই ফুটবলটাকেই এখন পাশে পাচ্ছেন না ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। জাতীয় দল থেকে অনেকটাই দূরে আছেন পুরো ফিট হয়ে ওঠার অপেক্ষায়। তবে ক্লাব সান্তোসের হয়ে ঠিকই মাঠে নামছেন তিনি।

এবার অবশ্য সেটাও থেমেছে। ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। প্রথমে গুঞ্জন শোনা গেলেও পরে তা নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। এই ইনজুরির কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরেই থাকছেন তিনি।

বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রথম নেইমারের কোভিড আক্রান্তের কথা সামনে আনেন। ইনস্টাগ্রামের পোস্টে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস জানিয়েছে, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা দেয় এবং তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার তাকে আবার পরীক্ষা করা হবে।’

রোমানোর এই বার্তার পর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েকবার টেস্টের পর আমাদের মেডিকেল টিম নিশ্চিত হয়েছে যে তিনি কোভিডে আক্রান্ত। উপসর্গ দেখা দেয়ার পর থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।’

কোভিড আক্রান্তের কারণে সান্তোসের হয়ে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি নেইমার। আগামী সোমবার আবারও তার কোভিড টেস্ট হবে। এর আগেও, ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে থাকার সময় একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top