shomoynew_wp969 ঈদের ছুটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে, কখন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঈদের ছুটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে, কখন


প্রকাশিত:
৩ জুন ২০২৫ ০৪:০৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪

ছবি সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দীর্ঘ ও জমজমাট মৌসুম শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে। ক্লাব ফুটবলের কোলাহল কাটিয়ে এখন সময় আন্তর্জাতিক ফুটবলের। জুন মাসে বিশ্বজুড়ে শুরু হয়েছে বিভিন্ন মহাদেশীয় টুর্নামেন্ট ও বিশ্বকাপ বাছাইপর্বের ব্যস্ত সূচি। এই সময়ে ফুটবলপ্রেমীদের মনোযোগ পুরোপুরি জাতীয় দলের দিকে।

আন্তর্জাতিক সূচির এই ব্যস্ত সময়ে বাংলাদেশ জাতীয় দলও পিছিয়ে নেই। তারা বর্তমানে ব্যস্ত রয়েছে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের যুগ্ম বাছাইপর্ব নিয়ে। আগামী ১০ জুন ঢাকায় মুখোমুখি হবে সিঙ্গাপুর। এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। জয় পেতে মরিয়া জামাল ভূঁইয়ারা তাকিয়ে আছেন সমর্থকদের পাশে পাওয়ার দিকে।

ইউরোপে জুন উইন্ডোতে মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব এবং উয়েফা নেশন্স লিগ। নেশন্স লিগের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো এবারের আন্তর্জাতিক বিরতির বাড়তি আকর্ষণ। ইউরোপের বড় দলগুলোর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব ফুটবল ভক্তরা।

লাতিন আমেরিকায় কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে জুনে মাঠে নামছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে অনেক নাটকীয়তার পর অবশেষে জাতীয় দলের দায়িত্বে আনা হয়েছে।

ব্রাজিল আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডরের মাঠে, বাংলাদেশ সময় ৬ জুন ভোর ৫টায়। এরপর ১১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে সাম্বা সেন্সেশনরা।

বর্তমানে ফিফা রঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনাও জুনে দুটি ম্যাচ খেলবে কনমেবল অঞ্চলের বাছাইয়ে। ৬ জুন সকাল ৭টায় তারা মুখোমুখি হবে চিলির, এরপর ১১ জুন ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী কলম্বিয়া। চিলি বাছাইপর্বে একেবারে নিচে থাকলেও, আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না বলেই ধারণা বিশ্লেষকদের।

বর্তমানে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। এখান থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ সালের ৪৮ দলের বিশ্বকাপে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top