shomoynew_wp969 হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন প্রোটিয়া তারকা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন প্রোটিয়া তারকা


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৬:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪

ছবি সংগৃহীত

বয়স সবে ৩৩। ক্রিকেটটাও খেলছেন দারুণ। দলের অন্যতম সদস্যও হেনরি ক্লাসেন। প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করা প্রোটিয়া তারকা আজ হুট করেই জানালেন, পরিবারকে সময় দিতে চাই। আন্তর্জাতিক ক্রিকেট আর খেলব না।

হুট করেই আসা এমন ঘোষণায় সমর্থকদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। তবে ক্লাসেন সব খোলাশা করেছেন। ইন্সটাগ্রামে প্রোটিয়া হার্ডহিটার তারকা বলেছেন, ‘এটা আমার জন্য খুবই কষ্টের দিন, আমি ঘোষণা দিচ্ছি—আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি।’

প্রোটিয়াদের হয়ে চার টেস্ট, ৬০টি ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা ক্লাসেন হুট করেই অবসর নেওয়ার কারণও ব্যাখা করেছেন, ‘আমার এবং পরিবারের জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, সেটি ভাবতে আমার অনেক সময় লেগেছে। আমি পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে চাই, সেই কারণেই আমার ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চান ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তার ঝুলিতে ওয়ানডেতে ২১৪১, টি-টোয়েন্টিতে এক হাজার ও টেস্টে ১০৪ রান আছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্লাসেন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ২০২৭ বিশ্বকাপের আগে তার এই অবসরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে নিশ্চিত!



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top