shomoynew_wp969 বন্যা দুর্গতদের মুখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বন্যা দুর্গতদের মুখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ০২:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২০২৬ বিশ্বকাপের টিকিটও সবার আগেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও এখনো বাছাইপর্বের চার ম্যাচ বাকি আছে মহাদেশীয় প্রতিটি দলের যার দুইটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে। আসন্ন এ দুই ম্যাচের জন্য আজ অভিনব কায়দায় দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

গত মার্চে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যা হয়েছে। এ বন্যায় নিহত হন ১৬ জন। এছাড়া ১২০০ মানুষ বাস্তুহারা হয়েছিল। ভয়াবহ এই বন্যায় দুর্গতদের স্মরণ করতেই বাহিয়ার নানা বয়স ও পেশার নাগরিকদের মুখেই এবার আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আসছে জুনেই বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে আবার ফিরছেন লিওনেল মেসি। সবশেষ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না মেসি।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন, ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে। আর ১১ জুন ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালেকলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:

এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top