shomoynew_wp969 লাইফ সাপোর্টে নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নস | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লাইফ সাপোর্টে নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নস


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ০৫:৩৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫

ফাইল ছবি

সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড দল। কিউইদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আর সেই খবর নিশ্চিত হতে না হতেই দুঃসংবাদে ঢেকে গেল নিউজিল্যান্ডের ক্রিকেট। দেশটির কিংবদন্তি অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থার এতোটাই অবনতি যে, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, ৫১ বছর বয়সী সাবেক কিউই অলরাউন্ডারকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কোনো চিকিৎসাতেই তিনি সাড়া দিচ্ছেন না।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন ক্রিস কেয়ার্নস। গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ক্যানবেরায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবস্থার অবনতি দিন দিন আরো মারাত্মক হচ্ছে। তাকে এখন উন্নতি চিকিৎসার জন্য সিডনিতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজিল্যান্ডের ক্রিকেটের উত্থানলগ্নে অভিষেক ঘটে ক্রিস কেয়ার্নসের। ১৯৮৯ সালে প্রথম ব্ল্যাকক্যাপ মাথায় ওঠান তিনি। এরপর ২০০৬ সাল পর্যন্ত টানা ১৭ বছর নিউজিল্যান্ডের জার্সিতে খেলেন। ক্যারিয়ারে ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে আর ২টি টি-টোয়েন্টি খেলেছে এই কিউই অলরাউন্ডার। টেস্টে তার সংগ্রহ ৩৩২০ রান ও ২১৮টি উইকেট। ওয়ানডেতে ৪৯৫০ রানে পাশাপাশি ২০১টি উইকেট নিয়েছেন। তার সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন ছিলেন ক্রিস।

তিনি ছিলেন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম পেসার। ২০০০ সালে তিনি উইজডেনের বর্ষসেরা কেয়ার্নসের বাবা বাবা ল্যান্সও নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top