shomoynew_wp969 হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫ ০৩:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। এতে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ দলও।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমন্ত্রণের খবর জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ম্যাচগুলোর ভেন্যু থাকছে লাহোর এবং ফয়সালাবাদ। যেখানে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিতে যাচ্ছে।

মহসিন তার বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’

‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top