shomoynew_wp969 চেন্নাইয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চেন্নাইয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫ ০১:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১

ছবি সংগৃহীত

আইপিএলের সবচেয়ে সফলতম দল তারা। ৫ বার শিরোপা জিতেছে। ১২ বার খেলেছে প্লে-অফ। চেন্নাই সুপার কিংসকে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল অনায়াসে বলা চলে। গেল আসরে মুস্তাফিজুর রহমান সেই দলে জায়গা পাওয়ার পর থেকেই ছিল আলাদা উন্মাদনা। মুস্তাফিজও চেন্নাই শিবিরকে নিরাশ করেননি।

বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছিলেন ২২ রান খরচায় ৪ উইকেট। মনে হতে পারে, এক বছর আগের সেই স্মৃতিকে উসকে দেয়ার কারণ কী হতে পারে। আসলে মুস্তাফিজ আইপিএলে নিজের সেই স্পেল দিয়েই যে রেকর্ড গড়েছিলেন, এক বছরের মাথায় গতকাল তা ভেঙেছেন চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদ।

আইপিএলে ২০০৮ সাল থেকেই আছে চেন্নাই সুপার কিংস। মাঝে ২ বছরের নিষেধাজ্ঞা ছাড়া খেলেছে সব আসরেই। আর দলটির হয়ে যত বোলার খেলেছেন, তাদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার ছিল বাংলাদেশের মুস্তাফিজের। ২২ রানে নিয়েছিলেন চার উইকেট।

গতকাল নূর আহমেদ তার চেন্নাই অভিষেকেও পেয়েছেন ৪ উইকেট। তবে রান খরচ করেছেন ১৮। স্পেল বিবেচনায় তাই মুস্তাফিজের ওপরেই থাকছেন নূর।

নূর আহমেদ গতকাল শিকার করেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিঞ্জ এবং নামান ধীরের উইকেট। তার ওই স্পেলের সুবাদেই মাত্র ১৫৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ব্যাটিং। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচও হন নূর আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top