shomoynew_wp969 দ্য হান্ড্রেডে দল পাননি সাকিব-রিশাদরা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দ্য হান্ড্রেডে দল পাননি সাকিব-রিশাদরা


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫ ০৭:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১২

ছবি সংগৃহীত

আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর। তার আগে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার। তবে তাদের কেউই দল পাননি। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ১ লাখ ২০ হাজার পাউন্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। তবে তার প্রতি কেউই আগ্রহ দেখায়নি।

সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাছাড়া ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে ছিলেন ব্যাটার তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের।

আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top