shomoynew_wp969 চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই কিউই তারকার সেঞ্চুরি | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই কিউই তারকার সেঞ্চুরি


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

ছবি সংগৃহীত

আজ থেকে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই অনন্য নজির গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার উইলি ইয়াং।

আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ইয়াং। তিনি ১০৭ বল মোকাবেলা করে ১১টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিপূর্ণ করেন।

ওয়ানডে ক্রিকেটে তার খেলা ৪১তম ম্যাচে এটা চতুর্থ সেঞ্চুরি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি আর বাংলাদেশ দলের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকান ৩২ বছর বয়সি এই তারকা।

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top