shomoynew_wp969 এ কেমন ছাঁট দিলেন নেইমার? | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


এ কেমন ছাঁট দিলেন নেইমার?


প্রকাশিত:
১৭ জুলাই ২০২১ ১৪:৩৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫

ছবি-সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই দুর্দান্ত খেলেছে ব্রাজিল। নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন দলটির পোস্টার বয় নেইমারও। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। কোপা আমেরিকায় শেষ হাসিটা হাসলেন লিওনেল মেসি। গত ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে থাকতে হলো সেলেকাওদের।

শিরোপা হেরে মাঠেই ডুকরে ডুকরে কেঁদেছেন নেইমার। জার্সির ভেতরে মুখ ঢুকিয়ে কান্না লুকিয়েছেন। পরে অবশ্য বন্ধু মেসির সান্ত্বনায় অনেকটাই স্বাভাবিক হয়ে যান নেইমার। দুজনকে খালি গায়ে একসঙ্গে বসে খোশগল্পতেও মাততে দেখা গেছে।

যাই হোক, জাতীয় দলের খেলা শেষে এবার ক্লাব মৌসুমের ব্যস্ততা বাড়ছে ফুটবলারদের। মৌসুম শুরুর আগে কয়েকটা দিন ছুটির আমেজে থাকবেন তারা। আর এ সুযোগে নতুন রূপে নিজেকে হাজির করলেন নেইমার।

চুলে অদ্ভুত এক স্টাইল করেছেন পিএসজি তারকা নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন নতুন হেয়ার স্টাইলের ছবি।

সোনালি বেনুনির চুলের ছাঁটে তাকে দেখে বিস্মিত হবেন যে কেউ। নতুন এই হেয়ার কাটকে অনেকে ‘অক্টোপাস’ কাট বলে মজা করছেন।

এর আগেও চুলের ছাঁট দিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছেন নেইমার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ‘নুডুলস’ হেয়ারকাট নিয়ে হাজির হয়েছিলেন নেইমার, যা ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এবারের সোনালি বেনুনীর নতুন স্টাইল রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়। অনেকেই অবাক হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top