shomoynew_wp969 টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে ম্যাচটি কোথাও লাইভ সম্প্রচার হচ্ছে না।

প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যেরই ব্যাটিং বোলিং করার সুযোগ থাকছে। সে জন্য আলাদা করে একাদশ নির্বাচন করেনি টিম টাইগার্স। তবে মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের একাদশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তান শাহিনস একাদশ

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

বাংলাদেশ স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top