shomoynew_wp969 গোল উৎসব করে কোয়ার্টারে বার্সেলোনা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গোল উৎসব করে কোয়ার্টারে বার্সেলোনা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ০২:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩

ছবি সংগৃহীত

সুপার কাপের ফাইনালে নজরকাড়া পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোল দিয়েছিল বার্সেলোনা। বুধবার রাতে আবারও পাঁচ গোলের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। কোপা ডেল রে’র শেষ ষোলোয় রিয়াল বেটিসকে বড় ব্যবধানে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা ঝড়ের শুরুটা করেন মিডফিল্ডার গ্যাভি। খেলা শুরুর তিন মিনিটের মাথায় কাতালুনিয়ানদের এগিয়ে দেন। ২৭ মিনিটে সেটি দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার হুলেস কুন্ডে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা পরে করে আরও তিন গোল। এ নিয়ে টানা দুই ম্যাচে পাঁচ গোলের দেখা পেলো দলটি।

বিরতি থেকে ফিরে গোল করেন বার্সার ফরোয়ার্ড রাফিনহা। ৬৭ মিনিটে ফেররান তরেসের পর ৭৫ মিনিটে রিয়াল বেটিসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লামিন ইয়ামাল। বেটিসের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। ৮৪ মিনিটে গোলটি করেন বার্সার সাবেক ফরোয়ার্ডa ভিতর রোকে।

এ ম্যাচেও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ১৭ বর্ষী লামিন ইয়ামাল। একটি গোলের পাশাপাশি দুটি গোলের সুযোগ করে দিয়েছেন ইয়ামাল। তার করা আরেকটি গোল অফসাইডে বাতিল হয়ে যায়।

গত রোববার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতেছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে কাতালুনিয়ানদের গার্ড অব অনার দিয়েছিল রিয়াল বেটিস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top