shomoynew_wp969 কচিকাঁচাদের নিয়েই ৫ গোলের বড় জয় রিয়াল মাদ্রিদের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কচিকাঁচাদের নিয়েই ৫ গোলের বড় জয় রিয়াল মাদ্রিদের


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫ ০৬:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯

ছবি সংগৃহিত

কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ছিল দেপোর্তিভা মিনেরা। মিনেরার বিপক্ষে এই ম্যাচে একাদশের প্রথম পছন্দের ফরোয়ার্ডদের কাউকেই নামাননি কার্লো আনচেলত্তি। উল্টো মাঠে নামিয়েছিলেন এক ঝাঁক কচিকাচাকে। তবে তরুণ দল মাঠে নামালেও বড় জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি স্প্যানিশ জায়ান্টদের।

রিয়ালের বিপক্ষে ম্যাচটিতে গতকাল নিজেদের ঘরের মাঠে খেলতে পারেনি মিনেরা। খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় দলটি খেলেছে কার্তাহোনোভা স্টেডিয়ামে। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে তরুণ দল নিয়েও দুর্দান্ত খেলেছে রিয়াল।

মিনেরার বিপক্ষে এই ম্যাচে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুসসরা। দলে ছিলেন এন্দ্রিক, আর্দা গুলার, এদুয়ার্দো কামাভিঙ্গারা। বড়দের মধ্যে ছিলেন লুকা মদ্রিচ। দলের মূল ফুটবলাররা না থাকলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের লক্ষ্যে শট নিয়েছিলেন এন্দ্রিক। তবে ব্রাজিলিয়ান তারকার শট ফিরিয়ে দেন মিনেরা গোলরক্ষক ফ্রান্সিসকো মার্তিনেস। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়নি লস ব্লাঙ্কোসদের।

৫ মিনিটে দলের হিয়ে প্রথম গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। এরপর গোলের দেখা পেয়েছেন কামাভিঙ্গা, আর্দা গুলার, মদ্রিচরা। গুলার করেছেন জোড়া গোল। সব মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

দলের মূল তারকাদের ছাড়া খেলতে নেমে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। শুরু থেকেই নিবেদন দেখিয়ে খেলেছি। আমরা শুরুতেই লিড নিয়েছি এবং ম্যাচটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। আমরা ম্যাচ নিয়ে তৃপ্ত। এখন পরের বিষয়গুলো নিয়ে ভাবা যাক।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top