shomoynew_wp969 চিলির বিদায়, সেমিতে ব্রাজিল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চিলির বিদায়, সেমিতে ব্রাজিল


প্রকাশিত:
৩ জুলাই ২০২১ ০৬:৩০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২

ছবি-সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ব্রাজিল। প্রথমার্ধে চিলি দাপট দেখালেও রবার্তো ফিরমিনো সুবর্ণ সুযোগ মিস করেন। ফলে গোল না পেয়ে মাঠ ছাড়তে হয় দুই পক্ষকেই।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৫৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলে ১০ জনের দল নিয়েই খেলতে হয় ব্রাজিলকে। শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

খেলায় ব্রাজিলের পায়েই বল বেশি থাকলেও জয় ছিনিয়ে আনতে বার বার প্রচণ্ড বাধার সম্মুখিন হতে হয়েছে। এমনকি চিলির ডি বক্সে আধিপত্য বিস্তার করার সুযোগই মেলেনি নেইমারদের। বক্সের সামনে বল নিয়ে গেলেও শট করার সুযোগ মেলেনি স্বাগতিকদের।

১০ জনের ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে আর্থুরো ভিদালরা। ৬২ মিনিটে চিলির পক্ষে জিন মেনেসেস গোল আদায় করেন। তবে অফ সাইডে ঘোষণা দিলে তা বাতিল হয়। শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি মার্টিন লাসারতের শিষ্যরা। অন্যদিকে শেষ চারে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top