shomoynew_wp969 টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয় | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ০৭:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১

ছবি সংগৃহিত

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। ঘুরে দাঁড়ানো লক্ষ্য দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল শাকিব খানের দল। কিন্তু এই ম্যাচেও সেরাটা দিতে পারেননি লিটন-মোস্তাফিজরা। বিপরীতে গুণতে হয়েছে ক্যাচ মিসের মাশুল। রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে রাজশাহীর ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে ১২ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রাজশাহী। এটি তাদের প্রথম জয়।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। দলীয় ৩০ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। ৫ বলে ১২ রান করে প্রথম ওভারে হারিস আউট হলে ৮ বলে শূন্য করে তাকে সঙ্গ দেন জিরান আলম।

তিনে ব্যাট করতে নেমে ইয়াসিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এনামুল হক। ক্যাচ মিস করায় দুজনেই একটি করে জীবন পান। তবে ইনিংস বড় করতে পারেননি ইয়াসির। ২০ বলে ২২ রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকে রায়ান বার্ল।

অপর প্রান্ত থেকে ৩৫ বলে ফিফটি তুলে নেন বিজয়। অথচ নাজমুল হাসান অপু ক্যাচটি না ছড়লে ৩০ রানে থেমে যেত বিজয়ের ইনিংস। কিন্তু সেই সুযোগ লাগিয়ে দায়িত্বশীল ব্যাটিং করে রাজশাহীকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।

বিজয়ের সঙ্গ পেয়ে ৩১ বলে ফিফটি তুলে নেন রায়ান বার্ল। শেষ পর্যন্ত বিজয়ের ৪৬ বলে ৭৩ রান এবং রায়ান বার্লের ৩৩ বলের অপরাজিত ৫৫ রানে ভর করে ১২ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রাজশাহী।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু একটি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। দলীয় ১২ রানে ২ উইকেট হারায় দলটি। ৫ বলে শূন্য রান করে লিটন আউট হলে ১০ বলে ৯ রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম।

তিনে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরে হাল ধরেন স্টিফেন এসকেনজি। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর পিচে এসে বলে বলে বাউন্ডারি মারতে থাকেন থিসারা পেরেরা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি।

তবে এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন শাহাদত। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন তিনি। এরপর ৩ বলে ১ রান করে আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন সুভম রঞ্জনি। শেষ দিকে আলাউদ্দিন বাবু (১৩), মুকিদুল ইসলাম (০) এবং রঞ্জনি ২৪ রানে আউট হলেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল ঢাকা।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top