shomoynew_wp969 বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল চার ক্রিকেটারের নাম | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল চার ক্রিকেটারের নাম


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ০৬:৩৩

আপডেট:
২ জানুয়ারী ২০২৫ ০৬:৩৫

ছবি সংগৃহিত

বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল ভারতের তারকা ওপেনার শুভমান গিলসহ আরও তিনজন তারকা ক্রিকেটারের নাম। চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারা যুক্ত বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে চার ক্রিকেটার জড়িত। তাদের সবাকেই সমন পাঠাতে চলেছে সিআইডি। এই চিটফান্ডের অন্যতম কিংপিনকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলে খবর।

ক্রিকেট মাঠে শুভমানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। দীর্ঘদিন বড় রান পাচ্ছেন না। বাদ পড়তে হয়েছে মেলবোর্ন টেস্ট থেকে। তবে শোনা যাচ্ছে, বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে হয়তো ফের জাতীয় দলে ফিরতে পারেন গিল। কিন্তু সেই ম্যাচ খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন তিনি। চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারকা ক্রিকেটারের নাম জড়িয়ে গেল।

কেবল শুভমান নয়, গুজরাট টাইটান্সে তার সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মার নামও জড়িয়েছে ওই চিটফান্ড কেলেঙ্কারিতে। গুজরাটের এক সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে চিটফান্ড চক্রের চাঁই ভূপেন্দ্রসিং জালাকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়েই তিনি জানান, ওই চিটফান্ডে বিনিয়োগ করেছিলেন শুভমানসহ চার ক্রিকেটার। সবমিলিয়ে ১ কোটি ৯৫ লাখ রুপি বিনিয়োগ করেন শুভমান। বেশ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বাকি তিন ক্রিকেটারও।

কিন্তু বিনিয়োগ করেও কোনো মুনাফা পাননি এই চার ক্রিকেটার। কেবল শুভমানরাই নন, প্রতারণার শিকার হয়েছেন ১১ হাজার বিনিয়োগকারী। জেরার সময়ে জালা জানিয়েছেন, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত গোটা গুজরাটে মোট ১৭টি অফিস খুলেছিলেন তিনি। চড়া হারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১১ হাজার বিনিয়োগকারী জোগাড় করে ফেলেন।

কিন্তু শেষ পর্যন্ত কাউকেই মুনাফার অর্থ দেওয়া হয়নি। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে গত ২৭ ডিসেম্বর আটক করা হয় জালাকে। তদন্তের জন্যই সমন পাঠানো হতে পারে শুভমানসহ ৪ ক্রিকেটারকে।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top