shomoynew_wp969 এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৪ ০৬:৩২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬

ফাইল ছবি

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি সংস্করণের ছয় দলের এই টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টটির জন্য জাতীয় দলের তিন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।

সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলে রয়েছেন আরও দুই জাতীয় দলে অভিষেক হওয়া ক্রিকেটার নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সুমাইয়ার। এ ছাড়া চলতি বছরেই ভারতের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অভিষেক হয় হাবিবার।

বয়সভিত্তিক এই এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টটির দ্বিতীয় দিন তথা ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইয়াং টাইগ্রেসরা। 'বি' গ্রুপে আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়।

'এ' গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।

বাংলাদেশ স্কোয়াড

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top