shomoynew_wp969 উঁচু গাছে বাতাস বেশি লাগে : সাকিব | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


উঁচু গাছে বাতাস বেশি লাগে : সাকিব


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪ ১২:২২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১২

ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে চলমান মিরপুর টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দলে থাকলেও পরে তার বদলি নিয়েছে বিসিবি। তাই সাকিব এই টেস্টে না খেললেও আলোচনায় আছেন। সেই আলোচনা-সমালোচনায় এবার খানিকটা ঘি ঢাললো আবুধাবী টি-টেনের দল বাংলা টাইগার্স।

টাইগার্সদের হয়ে এই লিগে খেলেন সাকিব। আগামী আসরের জন্যও দলটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে হওয়া আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যে গাছে আম বেশি সে গাছে ইটও বেশি পড়ে। যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে।'

সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা টাইগার্স নিজেদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে চারদিকে এতো আলোচনা-সমালোচনা, তার নিজের মূল্যায়ন কি?

জবাব দিতে গিয়েই টাইগার পোস্টার বয় বলেন, 'আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।'

কয়েক দিন আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, 'আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top