shomoynew_wp969 শাকিল-রিজওয়ানের ব্যাটে দুইশ পেরোলো পাকিস্তান | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাকিল-রিজওয়ানের ব্যাটে দুইশ পেরোলো পাকিস্তান


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৪ ০৪:২৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১০

ছবি সংগৃহিত

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গতকাল মাঠে নামে পাকিস্তান। বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। অপরাজিত থাকা দুই ব্যাটার- সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দুজনের ব্যাটেই দলীয় সংগ্রহ দুইশ পেরিয়েছে দলটির।

প্রথম দিনশেষে ৫৭ রানে অপরাজিত ছিলেন শাকিল, আর ২৪ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। আজ রাওয়ালপিন্ডির রৌদ্রজ্জ্বল দিনে এ দুজন বেশ ভালোভাবেই সামলেছেন টাইগার বোলারদের। শরিফুল ইসলাম-হাসান মাহমুদদের সামলে স্কোরবোর্ডে রান তুলেছে এ জুটি।

১৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান আজ ইতোমধ্যেই পেয়েছে দুইশ রানের সংগ্রহ। নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন রিজওয়ান, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি করেছেন ৬৭ রান। আরেক ব্যাটার শাকিল এগিয়ে যাচ্ছেন শতরানের মাইলফলকের দিকে, তিনি করেছেন ৭৫ রান।

এর আগে গতকাল ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়েছিল পাকিস্তান, ১৬ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। তবে ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলে নেন শাকিল, এরপর দিনের শেষদিকে সাইম ফেরার পর রিজওয়ানের সঙ্গে জুটি গড়েন তিনি। ইতোমধ্যেই এ জুটি ১০৮ রানের সংগ্রহ পেরিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top