shomoynew_wp969 অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪ ০৩:২৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৯

ফাইল ছবি

প্যারিস অলিম্পিকের শুরুতেই এলো দুঃসংবাদ। গত শুক্রবার গেমস উদ্বোধনের কিছু সময় আগে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন।

সিন নদীর তীরে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। তার আগে গেমস ভিলেজে অবস্থান করছিলেন সামোয়ার বক্সিং কোচ। সেখানেই মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যেতে পারেন।

আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছে। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

বক্সিং কোচের মৃত্যুর বিষয়টি জানিয়েছে সামোয়ার অলিম্পিক কমিটিও। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে বক্সার আতো প্লডজিকি সামোয়ার প্রতিনিধিত্ব করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top