shomoynew_wp969 কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল


প্রকাশিত:
৩ জুলাই ২০২৪ ০২:০০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২

ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের তিন ম্যাচেই পেয়েছে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে এবারের আসরে ব্রাজিল যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আজ সেলেসাওদের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল দরিভাল জুনিয়রের শিষ্যদের সামনে, আর তাতে শেষ আটে মুখোমুখি হওয়া যেত সহজ প্রপ্তিপক্ষ পানামার। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি ভিনিসিয়ুসরা। কলম্বিয়ার বিপক্ষে ১-১ ড্র করায় রানার্স আপ হয়েই শেষ আটে যাচ্ছে তারা।

ফলে কোয়ার্টার ফাইনালে শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে, দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই সকাল ৭টায়। এদিকে তিন ম্যাচের সবকটিতেই জিতে দাপুটের সঙ্গেই শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যরা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে, ম্যাচটি অনূষথিত হবে ৫ জুলাই সকাল ৭টায়।

এছাড়াও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে পানামা। আর কানাডা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top