shomoynew_wp969 মিয়ামিতে নেইমারের খেলা নিয়ে যা বললেন মেসি | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মিয়ামিতে নেইমারের খেলা নিয়ে যা বললেন মেসি


প্রকাশিত:
৮ জুন ২০২৪ ০৯:০০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৩

ছবি- সংগৃহীত

এক সময় বার্সেলোনাতে এক সঙ্গে খেলেছেন লিওলেন মেসি ও নেইমার জুনিয়র। এরপর পিএসজিতে মাঠ মাতিয়েছেন এই দুই তারকা। তবে এখন এই দুই বন্ধু পৃথিবীর দুই প্রান্তে খেলে। বার্সার এই দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে মুখিয়ে ভক্তরা। এদিকে বেশিকিছু দিন আগে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন নেইমার। ফলে গুঞ্জন তৈরি হয় মেসি-নেইমার-সুয়ারেজকে ফের এক সঙ্গে দেখা যাবে মিয়ামিতে। এসব গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে এই ত্রয়ীর ফের একত্রে খেলার ব্যাপারে কথা বলেন লিওনেল মেসি। নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেন, ‘আমার এবং নেইমারের প্রায়ই কথা হয়। এমনকি লুইস সুয়ারেজসহ আমরা তিনজন গ্রুপ চ্যাটে একসঙ্গে কথা বলি। নেই (নেইমার) শুদ্ধ স্প্যানিশে কথা বলে। তাকে (ইন্টার মিয়ামিতে) আনার বিষয়? না, আমি জানি না। সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন।’

মেসি আরও বলেছেন, ‘সত্যি হচ্ছে বিষয়টি এখন কঠিন। সে এখন সৌদি আরবে। আমার ধারণা, সেখানে এখনো তার চুক্তির এক বছর বাকি আছে। সে কঠিন একটা বছর পার করেছে, যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে। বিষয়টা এখন কঠিনই।’

মেসি–নেইমারের জুটি বাঁধা এ মুহূর্তে কঠিন হলেও ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এর পর, আমি জানি না। জীবন এত বেশি মোড় নেয় যে এখানে যে কোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয়, এ মুহূর্তে উত্তর হচ্ছে, না।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top