shomoynew_wp969 থামল লেভারকুজেনের অজেয় যাত্রা, ইউরোপা চ্যাম্পিয়ন আটালান্টা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


থামল লেভারকুজেনের অজেয় যাত্রা, ইউরোপা চ্যাম্পিয়ন আটালান্টা


প্রকাশিত:
২৩ মে ২০২৪ ০০:৫৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

ছবি- সংগৃহীত

অবশেষে ৫১ ম্যাচ পর থামল বায়ার লেভারকুজেনের অজেয় যাত্রা। হারতে ভুলে যাওয়া লেভারকুজেনকে বাস্তবের রুক্ষ মাটিতে নামিয়ে ইউরোপা লিগ জিতল আটালান্টা। আদেমোলা লোকমানের হ্যাটট্রিকে ইতালির ক্লাবটি আলোনসোর ছেলেদের হারাল ৩-০ গোলে। এতে ৬১ বছর পর কোনও ট্রফি জিতল আটালান্টা। ক্লাবের ইতিহাসে এটিই প্রথম ইউরোপিয়ান শিরোপা।

বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুজেন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আটালান্টা। ২৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে লেভারকুজেন। ১২ মিনিটে প্রথম গোলটির পর ২৬ মিনিটে নিজের দিতিয় গোলটিও করেন লোকমান। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে দুই গোলে এগিয়ে থাকার সুযোগ নিয়ে জাভি আলোনসোর শিষ্যদের উপর আবার চড়াও হয় আটলান্টা। ৭৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন লোকমান। প্রথম দুই গোলের সৌন্দর্য ছাড়িয়ে বাঁ-পায়ে টপকর্নারে দূরপাল্লার শটে তৃতীয় গোল এনে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে লেভারকুজেন চেষ্টা করেও পায়নি সান্ত্বনাসূচক গোলটি। শেষ পর্যন্ত ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙার হতাশা নিয়েই মাঠ ছেড়েছে তারা। আর লেভারকুজেনের হতাশার বিপরীতে ইতিহাস গড়ার আনন্দে মেতেছে আতালান্তা।

ট্রেবল জেতার সুযোগ হারালেও এখনো ডাবল জয়ের সুযোগ এখনো আছে লেভারকুসেনের। আগামী রোববার জার্মান কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কাইজারস্লাটার্নের বিপক্ষে মাঠে নামবে তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top