shomoynew_wp969 তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের


প্রকাশিত:
১৪ মে ২০২৪ ০৩:৪১

আপডেট:
১৪ মে ২০২৪ ০৪:৪৪

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি।

যথারীতি বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top