shomoynew_wp969 লেভানডোভস্কির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় বার্সার | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


লেভানডোভস্কির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় বার্সার


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪ ০০:২৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২

ছবি- সংগৃহীত

এল ক্লাসিকোতে হারের পর আবারও নিজেদের জয়ে ধারায় ফিরতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের শুরুতে লিড নেওয়া বার্সা প্রথমার্ধে শেষে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সেখান থেকে লেভানডোভস্কির হ্যাটট্রিকে ৪-২ ব্যবধানের জয় পায় কাতালানরা।

অলিম্পিকোস লুইস স্টেডিয়ামে বার্সেলোনার শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ২২ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডারে স্বাগতিকদের এগিয়ে দেন ফেরমিন লোপেজ। তবে এরপরই বার্সার গোলরক্ষক টের স্টেগেনের ভুলে শুরু ভ্যালেন্সিয়ার ঘুরে দাঁড়ানো। ২৭ মিনিটে ডি বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে মিস করেন এই জার্মান গোলরক্ষক ।

বার্সেলোনা গোলপোস্টে বল জড়াতে ভুল করেননি ভ্যালেন্সিয়া স্ট্রাইকার হুগো দুরো। ৩৬ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের ফুটবলার ফাউল করেন বার্সেলোনার ডিফেন্ডার আরাউহো। ভ্যালেন্সিয়া পেয়ে যায় পেনাল্টি। সুযোগ কাজে লাগিয়ে ভ্যালন্সিয়াকে ২-১ গোলের লিড এনে দেন পেপেলু গার্সিয়া। এবার বার্সেলোনা গোলরক্ষকের ভুলের পুনরাবৃত্তি করেন ভ্যালেন্সিয়া কিপার জিওরজি মামারদাশভিলি।

ডিফেন্ডারের ব্যাকপাস রিসিভ করতে গড়বড় করেন এই গোলরক্ষক। বল রিকভার করতে গিয়ে ডিবক্সের বাইরে গিয়ে হ্যান্ডবল করে বসে জর্জিয়ান এই গোলরক্ষক। ভিএআর রিপ্লে দেখে মোমারদাশভিলিকে রেখারি লাল কার্ড দিলে ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া।সুযোগটা কাজে লাগান রবার্ট লেভানডোভস্কি। ৪৯ মিনিটে কর্নার কিক থেকে নেয়া হেডারে নিজের প্রথম গোল করার পাশাপাশি বার্সেলোনাকে সমতায় ফেরান এই পোলিশ স্ট্রাইকার।

৮২ মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেওয়ার পর অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভা।লা লিগায় চলতি মৌসুমে পোলিশ স্ট্রাইকারের এটা প্রথম হ্যাটট্রিক। এবারের লিগে তার মোট গোল হলো ১৬টি।

দুই ম্যাচ পর পাওয়া এই জয় স্বস্তি দেবে বার্সা শিবিরে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে জিরোনা।সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে রিয়াল মাদ্রিদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top