shomoynew_wp969 নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের


প্রকাশিত:
২ মার্চ ২০২৪ ০৮:১৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪

ছবি-সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ২-০ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। দুটি গোলই করেছেন সুরভী আকন্দ প্রীতি। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় নেপালকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে দাপটের সাথে খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে রেখেছিল তারা। ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। সাথী মুন্ডার দুর্দান্ত মুভে বক্সের ভেতরে প্রীতি জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান।

৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আলফিকে ফেলে দেন গোলকিপার স্বয়ং। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি। স্পট কিক থেকে গোলকিপারের ডান দিক দিয়ে জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন প্রীতি।

দ্বিতীয়ার্ধেও নেপালের সীমানায় বাংলাদেশের দাপট। ৬২ মিনিটে গোলের আরেকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন প্রীতি। ৭৬ মিনিটে হতাশ করেন আলফি। শেষ পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে তিন পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top