shomoynew_wp969 বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২

ফাইল ছবি

এবারের বিপিএলে তারকায় ঠাসা একটি দল ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও দলটিতে আছেন দেশীয় বড় বড় সব তারকা। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও খেলছেন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে।

দেশীয় তারকাদের মত বিদেশী তারকারও কমতি নেই বরিশালে। এবারের আসরের প্রথম দিকে বরিশালের হয়ে খেলেছেন শোয়েব মালিক ও দুনিথ ওয়াল্লালেগেরা। এরপর একে একে এসেছেন আহমেদ শেহজাদ, ওবেদ ম্যাককয় কেশব মহারাজরা। দলটিতে আছেন কাইল মায়ার্সের মত তারকারাও।

আর এবার বরিশালের বিদেশী ক্রিকেটারদের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি বড় নাম। টি-টোয়েন্টি ক্রিকেটের আরেক বড় তারকা, দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারও এবার বরিশালের হয়েমাঠ মাতাবেন।

বরিশালের হয়ে মাঠ মাতাতে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটার। মিলারকে দলে নেয়ার খবর আরও আগেই জানিয়েছিল বরিশাল। এবার জানা গেছে দলটির হয়ে প্লে অফের ম্যাচগুলো খেলবেন প্রোটিয়া এই ব্যাটার।

এদিকে এবারের আসরে ১০ ম্যাচ খেলে ৬টিতে জয়ে পেয়েছে তামিমের দল। প্লে অফে ওঠার পথে অনেকটাই এগিয়ে আছে দলটি। আজ চট্টগ্রামে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বরিশাল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top