shomoynew_wp969 জিতেও বাদ চট্টগ্রাম আবাহনী, হেরেও কোয়ার্টারে শেখ রাসেল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


জিতেও বাদ চট্টগ্রাম আবাহনী, হেরেও কোয়ার্টারে শেখ রাসেল


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২

সংগৃহীত ছবি

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের সাত দল চূড়ান্ত হয়েছে গত সপ্তাহেই। অষ্টম দল হওয়ার লড়াই ছিল চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেলের মধ্যে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্র জয়ী হয়েছে।

আজ বি গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়কে হারায়। এই জয়ে চট্টগ্রাম আবাহনী বি গ্রুপে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। এ ও সি গ্রুপে ছিল তিন দল। বি গ্রুপে চার দল থাকায় সমতা নির্ধারণে চতুর্থ হওয়া দলের সঙ্গে তিন দলের ফলাফল বাদ দিয়ে বি গ্রুপের পয়েন্ট তালিকা পুনঃনির্ধারিত হয়। সেখানে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট দাড়ায় ২ ম্যাচে ০ পয়েন্ট। সি গ্রুপের তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলেরও পয়েন্ট শূন্য। গোল ব্যবধানে চট্টগ্রাম আবাহনী (-৪) পিছিয়ে থাকায় শেখ রাসেল (-৩) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

তিন গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা দুই সেরা দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনালে তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন দলকে প্রথম বাছাই , তিন রানার্স আপকে দ্বিতীয় বাছাই ও তৃতীয় সেরা দুই দলকে তৃতীয় বাছাই ধরে ফিকশ্চার করা হয়েছে। চার কোয়ার্টার ফাইনালের তিনটি খেলাই পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনাল সূচি:

২ এপ্রিল - মোহামেডান - শেখ রাসেল ( গোপালগঞ্জ )
১৬ এপ্রিল - বসুন্ধরা কিংস -রহমতগঞ্জ ( গোপালগঞ্জ )
২৩ এপ্রিল - শেখ জামাল-বাংলাদেশ পুলিশ ( গোপালগঞ্জ )
৩০ এপ্রিল - আবাহনী- ফর্টিজ ( কিংস অ্যারেনা )

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top