shomoynew_wp969 আগামীকাল বিসিবির বহুল কাঙ্ক্ষিত বোর্ড সভা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


আগামীকাল বিসিবির বহুল কাঙ্ক্ষিত বোর্ড সভা


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৪৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৪

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই বোর্ড সভা করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অবশেষে আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালকদের বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং। দুপুর ২টা নাগাদ শুরু হবে এই বোর্ড মিটিং, মিরপুর শের-ই বাংলার বিসিবির কার্যালয়ে।

বিসিবির অন্য যে কোনো সভার চেয়ে এবারের সভা কিছুটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। কেননা বোর্ড সভায় আলোচনার জন্য ঝুলে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ। এ ছাড়া তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভা থেকেই। ক্রিকেটারদের চুক্তির বিষয়টিও থাকবে এই সভায়।

বিশ্বকাপ ব্যর্থতা দেখার জন্য যে কমিটি করেছিল বিসিবি, সেই রিপোর্টও তৈরী করে ফেলেছে তদন্ত কমিটি। সবমিলিয়ে বেশ বড় সিদ্ধান্তই আসতে পারে বিসিবির এই বোর্ড মিটিংয়ে। এর আগে সবশেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল ৬ মাস আগে।

এই সভার পরেই জানা যাবে নির্বাচক হিসেবে ইতি ঘটবে নাকি থেকে যাবেন মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেল। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ইস্যুতেও সমাধান খুঁজতে মরিয়া বিসিবি। বিশেষ করে তামিম ইকবাল নিজের সিদ্ধান্ত নির্বাচনের পরে জানাবেন বলেই ঠিক করে রেখেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top