shomoynew_wp969 অপারেশন থিয়েটারে সালাউদ্দিন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


অপারেশন থিয়েটারে সালাউদ্দিন


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৪২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩

ফাইল ছবি

বাফুফে সভাপতি ও বাংলাদেশের অন্যতম কিংবদন্তি কাজী সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত। হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনে ওপেন হার্ট সার্জারী প্রয়োজন। হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ফেডারেশন ও পরিবারের দেয়া তথ্য মতে, নয়টার দিকে অ্যানেস্থিসিয়া দেয়ার পর আনুষ্ঠানিক অপারেশন শুরুর পথে। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘন্টা সময় প্রয়োজন।

১৬ ডিসেম্বর বাফুফে ভবনে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনে। ফেডারেশন থেকে বাসায় ফিরেই অসুস্থতায় হাসপাতালে ভর্তি হন। হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। কাশি ও অন্যান্য জটিলতার জন্য অপারেশন কয়েক দফা পিছিয়েছে।

অবশেষে আজ চলছে কাজী সালাউদ্দিনের অপারেশন। ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top