shomoynew_wp969 নিউজিল্যান্ডের উদ্দেশে রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নিউজিল্যান্ডের উদ্দেশে রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৩ ২৩:৩০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫

ছবি-সংগৃহীত

মিরপুরে চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। চতুর্থ দিনের খেলা চলছে। মাঝে দুই দিনের খেলা ব্যাহত হলেও এখনো মিরপুর টেস্ট থেকে ফলাফলের আশা ছেড়ে দেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ভাল একটা লিড বাংলাদেশকে দিতে পারে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ।

তবে, এরইমাঝে নিউজিল্যান্ডে ফিরতি সিরিজের জন্য পথ ধরেছে বাংলাদেশ। আজ শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা। আজ প্রথম বহরে যাচ্ছেন টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা।

এনামুল হক বিজয়, রাকিবুল হাসান, তানজিদ তামিমরা যাচ্ছেন এই বহরেই। এদিকে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা যাবেন ১১ ডিসেম্বর সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে।

কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে যে সাকিব আল হাসান থাকবেন না, সেটি আগেই জানা গিয়েছিল। এবার তা আরেকবার নিশ্চিত হলো বিসিবির এই দল ঘোষণার পর। আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যিনি বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে, চলতি টেস্ট সিরিজে ছুটিতে থাকা লিটন দাস রঙিন পোশাকের দলে ফিরছেন। পারিবারিক কারণে তিনি লম্বা সময়ের জন্য ছুটি চাইলেও বিসিবি তাকে এক মাসের ছুটি দেয়। এছাড়া আসন্ন সিরিজের ওয়ানডে দলে ফেরানো হয়েছে বিশ্বকাপে না থাকা আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেনকে। এক্ষেত্রে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল ও ইমাজিং দলের হয়ে খেলা স্পিনার রাকিবুল হাসান।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top