shomoynew_wp969 আফ্রিকার বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


আফ্রিকার বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৩ ০১:৫১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০১

ফাইল ছবি

বিশ্বকাপের ৫ম রাউন্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময়য় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত পরিবর্তন। উঁরুর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন কে?

মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে থেকে একজন পেসার বাদ পড়তে পারেন। তাসকিন আহমেদ আগেই ছিটকে গিয়েছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।

ব্যাটিং অর্ডারে তানজিদ তামিম গতম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন। লিটন দাসের সঙ্গে তাকেই দেখা যাবে ওপেন করতে। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত আর চারে থাকবেন সাকিব। তাওহিদ হৃদয়কে পাঁচে দেখা যেতে পারে আরও একবার। ছয় আর সাতে যথারীতি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজকে দেখা যেতে পারে আট নম্বরে। নয়, দশ এবং এগারোতে থাকবেন নাসুম, শরিফুল এবং মুস্তাফিজ।

যেমন হতে পারে বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হ্রদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top