shomoynew_wp969 ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তামিম-মাহমুদউল্লাহ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তামিম-মাহমুদউল্লাহ


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১

ছবি সংগৃহিত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার মঞ্চে একাদশে ফিরেছেন অভিজ্ঞ দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সুযোগ পেয়েছেন সৌম্য সরকারও।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top