shomoynew_wp969 দেশে আসছে বিশ্বকাপ ট্রফি, যখন যেখানে থাকবে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দেশে আসছে বিশ্বকাপ ট্রফি, যখন যেখানে থাকবে


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৩ ১০:১৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৯

 ফাইল ছবি

বিশ্ব ভ্রমণ করছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তারই ধারাবাহিকতায় আজ (৬ আগস্ট) মধ্যরাতে এই ট্রফি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর আগামীকাল (সোমবার) পদ্মা সেতুতে ছবি তোলার জন্য ট্রফিটি নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এভাবে পর্যায়ক্রমে আগামী তিন দিন (৭-৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে এটি প্রদর্শনের জন্য রাখা হবে।

পদ্মাসেতু সফর শেষে ট্রফিটি রাখা হবে হোটেলে। পরদিন (৮ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top