shomoynew_wp969 বিপিএলে ঢাকায় খেলবেন মুশফিক | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিপিএলে ঢাকায় খেলবেন মুশফিক


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ১৩:৪৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৮

 ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে খেলবেন মুশফিকুর রহিম। তবে এখনও ফ্র্যাঞ্চিজিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেননি এই উইকেটকিপার ব্যাটার। একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিপিএলে এখনও পর্যন্ত বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন মুশফিক। এই তালিকায় আছে- দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার্স, সিলেট স্ট্রাইকার্স, চট্টগ্রাম ভাইকিংস, খুলনা টাইগার্স, বরিশাল বুলস ও রাজশাহী কিংস। তবে এবারই প্রথম ঢাকার হয়ে মাঠে নামবেন তিনি।

সূত্র বলেন, 'বিপিএলের আগামী আসরে ঢাকায় খেলবেন মুশফিক। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি।' বিপিএলের আসন্ন আসর শুরু হতে পারে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে। কারণ এই ফ্যাঞ্চাইজি লিগের শুরু অনেকটাই নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর।

এদিকে মুশফিক বর্তমানে জিম্বাবুয়েতে আছেন। সেখানকার ফ্র্যাঞ্চাইজি লিগ- জিম আফ্রো টি-টেনে জুবার্গের হয়ে খেলছেন এই উইকেটকিপার ব্যাটার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top