shomoynew_wp969 ঈদের ছুটিতে যাচ্ছেন তামিম-লিটনরা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঈদের ছুটিতে যাচ্ছেন তামিম-লিটনরা


প্রকাশিত:
২৪ জুন ২০২৩ ১৩:৩৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৩

ছবি সংগৃহিত

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আযহা পালিত হবে সারা দেশব্যাপী। আর ঈদকে সামনে রেখে আজ শনিবার থেকে ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যে কারণে আজ শনিবারই ঈদের আগে শেষ দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

অবশ্য শেষ দিনের অনুশীলনে ছিলেন না কয়েকজন ক্রিকেটার। আগে থেকেই গিয়েছিলেন ছুটিতে। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেনরা গিয়েছেন নিজ এলাকায় ঈদ পালন করতে। তবে ঈদের ছুটিও অবশ্য খুব একটা দীর্ঘ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ।

আগামী ১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। যে কারণে ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা সরাসরি দিবেন চট্টগ্রামে। সেখানে ওয়ারডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।

আফগানিস্তান সিরিজ শেষ করে অবশ্য কিছুদিন ক্রিকেটাররা থাকবেন বিশ্রামে। তবে আগস্ট মাস থেকে ঘরের মাটিতে শুরু হবে বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প। এরপর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top