shomoynew_wp969 বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার ব্রাজিল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বর্ণবাদ বিরোধী ম্যাচেও বর্ণবাদের শিকার ব্রাজিল


প্রকাশিত:
১৮ জুন ২০২৩ ১৩:৩৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৩

ছবি সংগৃহিত

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনির বিপক্ষে দেখা গেল নতুন এক ব্রাজিলকে। প্রথমবারের মতো কালো জার্সি পরে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল।

বর্ণবাদ বিরোধী অভিযানে প্রতিবাদের আমেজ আনতেই গিনির বিপক্ষে কালো জার্সি পরে সেলেসাওরা। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

তবে বর্ণবাদ বিরোধী এমন ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এক বন্ধুর সঙ্গে মাঠের বাইরে করা হয়েছে বর্ণবাদী আচরণ। যার প্রতিবাদ করেছেন ভিনি নিজেই।

জানা গেছে, ব্রাজিল তারকার বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন তিনি। ওই নিরাপত্তাকর্মী পকেট থেকে কলা বের করে সিলভাকে বলেছেন, হাত ওপরে তোলো তোমার জন্য এটাই আমার অস্ত্র।

এক টুইট বার্তায় ভিনি লিখেছেন, 'যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top