shomoynew_wp969 হার্ভার্ডে ভর্তি হলেন বাবর-রিজওয়ান | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হার্ভার্ডে ভর্তি হলেন বাবর-রিজওয়ান


প্রকাশিত:
২৮ মে ২০২৩ ০৯:৫৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২

 ফাইল ছবি

পাকিস্তানের হয়ে ২২ গজে বেশ পরিচিত একটি জুটি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটের বাইরে দুজন এবার একসঙ্গে নতুন একটি উদ্যোগ নিয়েছেন। আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার।

প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তারা বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে।

দেশটির একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার রশীদ লতিফের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে তারা। সাবেক এই ক্রিকেটার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে অধিনায়ক বাবর ও রিজওয়ানের নতুন শিক্ষাজীবন শুরুর ঘোষণা দিয়েছেন।

ওই টুইটে রশীদ লতিফ লিখেছেন, ‘তালহা রেহমানিকে মেন্টর বানানোর মধ্য দিয়ে বাবর আজম ও রিজওয়ান হার্ভার্ডে মর্যাদাপূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু করছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ও পাকিস্তান অধিনায়ক বাবর ও টেস্টে তার সহ-অধিনায়ক রিজওয়ান প্রথম কোনো ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দেবে। বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগের এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমে তাদের মেন্টর হিসেবে থাকবেন সায়া কর্পোরেশনের নির্বাহী প্রধান তালহা রেহমানি।’

এডুকেশন প্রোগ্রামটিতে ভর্তি হতে দুই ক্রিকেটার করাচি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত হার্ভার্ডের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে তাদের। নতুন এই যাত্রা শুরুর আগে নিজের উচ্চাশা ও আনন্দের কথা জানিয়েছেন বাবর ও রিজওয়ান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top