shomoynew_wp969 ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ১৩:১৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১

ছবি সংগৃহিত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। কিছুতেই যেন এই বৃত্ত ভাঙতে পারছেন না তিনি। সিরিজেরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই অঙ্ক ছুঁতে পারলেন না এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলে তার সংগ্রহ ৯ রান।

লিটন ফেরায় ভেঙ্গেছে ১৬ রানের উদ্বোধনী জুটি। ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২১ রান। রনি তালুকদার উইকেটে আছেন ৭ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার শান্তর সংগ্রহ ৩ রান।

এর আগে সিরিজ জয়ের মিশনে নেমে স্বপ্নের মতো শুরু বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বড় সংগ্রহ করতে দেয়নি টাইগার বোলাররা। মূলত মেহেদী মিরাজের স্পিন বিষে নীল হয় ইংলিশরা। ১২ রান দিয়ে এই বোলার শিকার করেন ৪ উইকেট।

তবে শেষ দিকে বেন ডাকেটের ব্যাটে চড়ে একশ রান পার করে ইংল্যান্ড দল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১১৭ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top