shomoynew_wp969 কোয়ারেন্টিন কাটিয়ে অনুশীলনে টাইগাররা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কোয়ারেন্টিন কাটিয়ে অনুশীলনে টাইগাররা


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২১ ০৯:২৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে দলগত অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সীমিত পরিসরের অনুশীলন শুরু করেছে টাইগাররা। লঙ্কানদের স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় টিম হোটেল থেকে ২০ মিনিট দূরত্বের মাঠে অনুশীলন শুরু করেন মুশফিক-মুমিনুলরা।

নিগোম্বোর জেট ইয়াং বিচ হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা। দুইদিন সীমিত পরিসরের অনুশীলনের পর ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচে পর ঘোষণা হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড।

টাইগারদের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top