shomoynew_wp969 সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ


প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ১৭:১৩

আপডেট:
৬ মার্চ ২০২৩ ১৭:৩২

ছবি সংগৃহিত

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শুরু থেকেই ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনেই দলকে এগিয়ে নিচ্ছেন। তবে ইনিংসের নবম ওভারে সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান।

এরপরই ডেভিড মালানকে ফেরান পেসার এবাদত হোসেন। ব্যক্তিগত কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার।

পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়।

এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ১১ ওভার শেষে ৫৬ রান ৩ উইকেট হারিয়ে। এর আগে দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল।

তবে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। লিটন দাস-তামিম ইকবালরা পাননি বড় রানের দেখা।

তবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান সবকটি উইকেট হারিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top