shomoynew_wp969 সানিয়াকে নিয়ে আবারও একই ভুল করলেন শোয়েব | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সানিয়াকে নিয়ে আবারও একই ভুল করলেন শোয়েব


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ১০:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা সব বাধা পেরিয়ে এক হয়েছেন। বিয়ে করে এক ছাদের নিচে থাকছেন। এই সেলিব্রেটি জুটির ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে কৌতুহলের শেষ নেই তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

তাদের ঘরে এসেছে ছেলে সন্তান। তাকে নিয়ে সানিয়া-শোয়েব পরিবারে এখন সুখের পাখি।

সানিয়াকে একটু বেশিই ভালোবাসেন শোয়েব। কিন্তু মাঝেমধ্যে এমন ভুল করে বসেন যা সানিয়াকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।

গত ১২ এপ্রিল ছিল শোয়েব-সানিয়ার ১১তম বিয়েবার্ষিকী। ২০১০ সালের ১২ এপ্রিল ভারত-পাকিস্তানের জাতিগত বিদ্বেষ ভুলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ জুটি। এরপর থেকে গত ১১ বছরে সুখে-শান্তিতেই সংসার করছেন এ দম্পতি।

তবে এর পেছনে যে সানিয়ার অনেক বড় অবদান, তা না বললেই নয়। কেননা বিবাহবার্ষিকীর মতো বড় বিষয় প্রতিবারই ভুলে যান মালিক। তবু সেটিকে মানিয়ে নেন সানিয়া। বরাবরের মতো এবারও ১২ তারিখের বদলে ১৩ তারিখে সানিয়া বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক সংক্ষিপ্ত বার্তায় শোয়েব লিখেছেন, ‘ওপস! ভুলের কারণে ভুল হয়ে গেল। প্রতিবারের মতো এবারও একদিন পর শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে ভালোবাসি সানিয়া মির্জা।’

শোয়েব মালিক ভুলে গেলেও, সানিয়া মির্জা মোটেও ভুলেননি নিজেদের বিবাহবার্ষিকী। তিনি ১২ তারিখেই পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। যেখানে নিজেদের দুইটি ছবি দিয়ে লিখেছেন, ‘যদি সবাই বলে মোটু ও পাতলু, তবু ভালো-খারাপের মধ্য দিয়েই আমার মূল শক্তিকে শুভ বিবাহবার্ষিকী। আরও অনেক বছর তোমাকে জ্বালিয়ে যাব, ইনশাআল্লাহ্! ১১ বছর!!!’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top