shomoynew_wp969 মুহাররম মাস শুরু করুন এই প্রতিজ্ঞায় | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মুহাররম মাস শুরু করুন এই প্রতিজ্ঞায়


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ০৫:২৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫

ছবি সংগৃহীত

হিজরি নববর্ষ শুরু হয় মুহাররম মাসের মাধ্যমে। হিজরি নববর্ষের প্রথম প্রহর বা মাসটি শুরু হয় নিরবে। এই নববর্ষ উদযাপনে কোনো আতশবাজি বা উৎসব আয়োজন করা হয় না। নিরবে শুরু হওয়া হিজরি বর্ষে একজন মুসলমান অন্তরের বিশুদ্ধতা ও ইখলাসের সঙ্গে কাজ প্রতিজ্ঞা করতে পারেন।

মুহাররম শুধু হিজরি বছরের প্রথম মাস নয়, বরং ইসলামের প্রবিত্র চার মাসের একটি। একে শাহরুল্লাহুল মুহাররম (আল্লাহর মাস) বলা হয়।

এই সময় একজন মুসলমান নিজের আমল ও নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে ভাবতে পারেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমল নিয়তের উপর নির্ভর করে। আর প্রত্যেক ব্যক্তিই তার নিয়তের মতোই প্রতিদান পাবে। (বুখারি ও মুসলিম)

এই হাদিসের মাধ্যমে বুঝা য়ায়—কাজের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই কাজের পেছনে নিহিত উদ্দেশ্য।

একজন মানুষের কাজ তখনই অর্থবহ হবে যখন নিয়ত সঠিক হবে। বছরের শুরু অর্থাৎ, মুহাররমে পুরো বছরের আমল ইবাদত ও আল্লাহ পথে জীবন কাটানোর নিয়ত ঠিক করা মানে দীর্ঘ এক বছরের দিকনির্দেশনা ঠিক করা।

এই সময়েই একজন মানুষের পরিকল্পনা করা উচিত যে, প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অতিরিক্ত দুই রাকাত নামাজ আদায় করবে, ছোট ছোট নেক কাজ করবে। কারো সঙ্গে তর্কে জড়াবে না। কোনো কারণে তর্ক বা ঝগড়া শুরু হলে চুপ থাকবে, গোপনে দান করার চেষ্টা করবে।

বছরের শুরুতে অনেক বেশি পরিকল্পনা না করে দৈনন্দিনের আমল ও ছোট ছোট নেক কাজের পরিকল্পনা করুন। নিয়ত ঠিক করুন। এটি শত শত কাজের প্রতিজ্ঞার চেয়েও ফলদায়ক হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top